Monday, December 7, 2020

বয়হুড: আমেরিকার পারিবারিক জীবনের এক প্রতিচ্ছবি

 সচরাচর আমরা সত‍্য ঘটনা অবলম্বনে সিনেমা দেখে থাকি। কিন্তু সত‍্য ঘটনার উপর নির্মিত না হয়েও যে সামাজিক বাস্তবতা সঠিকভাবে তুলে ধরা সম্ভব বয়হুড সিনেমা দেখলেই বুঝা যায়।   

Credit:Timeout
Image Credit:Timeout

এই সিনেমা যেমন বাস্তবিক প্রত‍্যেকটা চরিত্রও বাস্তবিক।পরিচালক Richard Linklater ২০০১ সালে কাজ শুরু করেন শেষ হয় ২০১৩ সালে। একটা সিনেমা করতে বার বছর! পরিচালক চাননি কোনো ধরনের কৃত্রিমতা সৃষ্টি হউক। সিনেমার প্রত‍্যেক চরিত্রের অভিনেতা- অভিনেত্রী পর্দায় বড় হতে থাকে। 

Image credit:Firstpost

পৃথিবীতে  ১০০ তে ১০০ Metascore পাওয়া খুবই কম সিনেমা আছে। বয়হুডের মেটাস্কোর ১০০. এই সিনেমার দখলে একটি অস্কারও আছে।

আপনি যদি এই সিনেমা দেখতে বসেন এক মিনিটের জন‍্যও স্ক্রিন থেকে চোখ সরাবেন না। সাবেক  আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা  পিউপল ম‍্যাগাজিনের সাক্ষাৎকারে  ২০১৪ সালের পছন্দের সিনেমা হিসেবে বয়হুডের নাম বলেন।Source:The Guardian.